বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২-২৬ নভেম্বর

news-image

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। 
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- এবার প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য পাঁচটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ২২৯২০ টি (ক ইউনিটে- ৪৭৬৭ টি, খ  ইউনিটে- ৪৯৭৮ টি, গ ইউনিটে- ৫৪৩৫ টি, ঘ ইউনিটে- ৭০৮৪ টি এবং ঙ ইউনিটে- ৬৫৬ টি)। বিশ্ববিদ্যালয়ের  সর্বমোট ৮২৫টি আসন সংখ্যার বিপরীতে প্রতিটি আসনে আবেদন জমা পড়েছে প্রায় ২৮ টি। ২২ নভেম্বর ঘ-ইউনিট, ২৩ নভেম্বর গ ইউনিট, ২৪ নভেম্বর খ ইউনট, ক ইউনিটে ২৫ নভেম্বর  ক ইউনিট এবং  ২৬ নভেম্বর ঙ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
          
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনসংযোগ এসএম হাফিজুর রহমান জানান- ক, খ, গ এবং ঘ ইউনিটে পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ১১টায় এবং জোড় নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। ঙ ইউনিটের পরীক্ষা কেবলমাত্র এক শিফটে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সদ্য তোলা এবং স্পষ্ট ছবি লাগাতে হবে। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- এ প্রদান করা হবে। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান