বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাকিব (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার গোলাসার নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাকিব কসবা উপজেলার মরাপুকুরপাড়ের আবদুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় কসবা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক, কনস্টেবল আশিক ও সোহলে রানাসহ আরও একজন আহত হয়েছেন। তদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কুমিল্লা-সিলেট মহাসড়কের গোলাসার এলাকায় রাস্তার মাঝখানে গাছ ফেলে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল মহাসড়ক থেকে গাছ সরাতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ডাকাতর পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। আধা ঘন্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে ডান পায়ে গুলিবিদ্ধ হন ডাকাত দলের সদস্য সাকিব। এ সময় ৮/১০ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করে। এ ঘটনায় কসবা থানা পুলিশের ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সাকিবের বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে