,

যাবজ্জীবন কারাদণ্ড চাইলেন মুজাহিদের আইনজীবীরাই!

news-image

নিজস্ব প্রতিবেদক : বুদ্ধিজীবী নিধনে সহযোগিতা ও পরিকল্পনার দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড চাইলেন তার আইনজীবীরাই।

 

 

মঙ্গলবার সকালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদের রিভিউ আবেদনের শুনানির সময় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আসামি পক্ষের আইনজীবীরা এমন বক্তব্য রেখেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

 

মাহবুবে আলম বলেছেন, মুজাহিদের আইনজীবীরাই তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন।

 

 

এর মধ্যদিয়ে একাত্তরে এই জামায়াত নেতার অপরাধকেই স্বীকার করে নেয়া হলো কি না সে প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

শুনানি শেষে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, ছয় নম্বর অভিযোগ অর্থাৎ বুদ্ধিজীবী নিধনে সহযোগিতা ও পরিকল্পনার অভিযোগে মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার বিষয়ে আদালতে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আমরা বলেছি, সরাসরি বুদ্ধিজীবী হত্যা করতে হবে সেটা কোনো কথা নয়।

 

তিনি তৎকালিন ইসলামী ছাত্রসংঘের সভাপতি হিসেবে মুক্তিকামী মানুষ হত্যায় উৎসাহিত করেছে, এবং তার পরিকল্পনায় এই হত্যাযজ্ঞ হয়েছে। তাই ফাঁসি বহাল চেয়েছি। আইনজীবীরা বলেছেন, হত্যকান্ডেই মুজাহিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

 

 

মুজাহিদ কাউকে হত্যা করেনি বা এর দায়ও তার ওপর বর্তায় না। তাই তারা মৃত্যুদণ্ড বাতিল করে মুজাহিদের অন্তর্বতীকালিন যাবজ্জীবন চেয়ে বক্তব্য দিয়েছেন।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে