,

আবার প্রেক্ষাগৃহে আসছেন মিম

news-image

এরই মধ্যে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা খ্যাত বিদ্যা সিনহা মিম। মুক্তি পেয়েছে একাধিক ছবি। চলচ্চিত্রগুলো ব্যবসায়িকভাবে তেমন সফল না হলেও মিমের অভিনয় প্রসংশিত হয়েছে। চলতি মাসের ২৭ তারিখ মুক্তি পাবে তার নতুন ছবি। নাম বস্ন্যাক। পরিচালনা করেছেন রাজা চন্দ। মিমের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সোহম চক্রবর্তী। আরো অভিনয় করেছেন, ভারতের আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, বাংলাদেশের অমিত হাসান প্রমুখ।mim


বাংলাদেশের ‘কিবরিয়া ফিল্মস’ এবং পশ্চিম বাংলার ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড’র যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।
নতুন চলচ্চিত্র নিয়ে মিম বলেন, ‘বস্ন্যাক নিয়ে আমি খুবই আশাবাদী। চলচ্চিত্রটির গল্প খুবই চমৎকার। বর্তমান সময়ে দর্শক সিনেমায় যা আশা করে সবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। সবচেয়ে বড় কথা, এর শুটিং হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে। শুটিং চলাকালে আমাদের মধ্যে একটা টিম ওয়ার্ক ছিল। একজনের ভুল হলে আরেকজন ধরিয়ে দিত। আর পরিচালক তো খুবই গুণী একজন মানুষ। আমাদের সব সময় বলেছেন, অভিনয়ে সময় চরিত্রের সাথে মিশে যাবা আর কোনো কিছু ভাবার প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘ পরিচালকের ওই উপদেশ আর কাজের প্রতি আমাদের একাগ্রতা মিলে চমৎকার mim-eএকটা বাংলা ছবি নির্মিত হয়েছে। আমি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে এটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’


এর আগে মিম দুই বাংলার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। অঞ্জন দত্ত পরিচালিত এ ছবির নাম ‘মনবাকসো’। তবে বর্তমানে ছবির কাজ থমকে রয়েছে। এ দিকে, অচিরেই মিম শফিক হাসানের ‘রকি’ ছবির টানা শুটিং শুরু করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে থাকছেন অরিন্দম শীল ও ইন্দ্রনীল সেনগুপ্ত। বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পদ্মপাতার জল’। তন্ময় তানসেন পরিচালিত এ ছবির গল্প দর্শকমহলে প্রশংসিত হয়েছি। বর্তমানে মিমের হাতে অর্ধডজনের মতো ছবি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সাফিউদ্দিন সাফির ‘ড্রিম গার্ল’, তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’, মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘কানামাছি’, রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ প্রভৃতি।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা