,

হামের ক্ষতি থেকে বাঁচবে যেভাবে

news-image

স্বাস্থ্য ডেস্ক : হাম একটি ভাইরাসজনিত রোগ। পৃথিবীজুড়ে এর প্রকোপ দেখা যায়। সাধারণত আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে এর ভাইরাস আশপাশের সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির ঘরে ঢুকলেও সুস্থ যে কেউ হামের জীবাণুতে আক্রান্ত হতে পারে। হামের ভাইরাস মানব দেহে ১০ থেকে ১৪ দিন পর্যন্ত জীবিত থাকে। অর্থাৎ সুস্থ কারও শরীরে ভাইরাস প্রবেশ করার পর ১০ থেকে ১৪ দিনের মধ্যে রোগের লক্ষণ ও উপসর্গ প্রকাশ পায়।

 

এই রোগটি শুধু ছোটদেরই নয় বড়দেরও হতে পারে। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, অপুষ্টিসহ নানা রকম জটিলতা হতে পারে। এছাড়া অনেক সময় মস্তিষ্কের প্রদাহ হতে পারে। এজন্য হামের ক্ষতি থেকে বাঁচতে আমাদের আরও সচেতন হতে হবে।

 

সারাবছর পৃথিবীতে প্রায় ১ কোটি মানুষ হামে আক্রান্ত হয়। এদের মধ্যে নানা রকম জটিলতার কারণে ২ লাখের মৃত্যু ঘটে থাকে। হামের কারণে ৫ বছর কম বয়সী শিশুরাই বেশি মৃত্যুবরণ করে। নবজাতক শিশু এবং বড়রাই হামের জটিলতার বেশি শিকার হয়।

 

হামের লক্ষণ

হাম হলে প্রচণ্ড জ্বর হয়। জ্বরের সঙ্গে সারা শরীরে ব্যথা, চোখ-নাক দিয়ে পানি ঝরা, কাশি, মাথাব্যথা, কানে ব্যথা ইত্যাদি নানারকম উপসর্গ দেখা দেয়। জ্বর শুরু হওয়ার ৩ থেকে ৫ দিনের মাথায় শরীরে গুঁড়ি গুঁড়ি দানা ওঠে। দেখতে অনেকটা ঘামাচির মত। প্রথমদিকে চুলের রেখা বরাবর ও কানের পেছনে আর ঘাড়ে, তারপর মুখে ও গলায় এবং সেখান থেকে নীচে নামতে নামতে শেষে হাতে পায়ে ছড়িয়ে পড়ে। শরীরে তখন প্রচুর চুলকাকায়। হামের লাল দানা ওঠার ৪ দিন আগ থেকে শুরু করে পরবর্তী ৪ দিন পর্যন্ত রোগীর শরীর থেকে হামের জীবাণু অন্যদের মধ্যে ছড়াতে পারে। এসময়ে আলতোভাবে শরীরের কোথাও চামড়া পেঁয়াজের ছিলকার মত খসে যায়।

 

হামের চিকিৎসা

হামের বিশেষ কোনো চিকিৎসা নেই। রোগীকে বিশ্রাম নিতে দিতে হবে। পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম এবং সকল প্রকার শাক-সবজি খেতে দিতে হবে। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল এবং গায়ে চুলকানির জন্য এন্টিহিস্টামিন দেয়া যেতে পারে।

 

হামের প্রতিরোধ

ঘরের কোন শিশুর যদি হাম হয়ে থাকে এবং অন্যান্য শিশুদের হামের টিকা দেয়া না থাকে তবে তাদেরকে হামের টিকা দিতে হবে। শিশুর ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লেই হালের টিকা দিয়ে দিতে হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা