,

হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

news-image

হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধময়মনসিংহের ত্রিশালে অবিস্থিত জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ত্রিশাল থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব পরিবহনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছিল। এ সময় শহরের মাসকান্দা এলাকায় বাসটি পৌঁছার সাথে সাথেই রূপকথা পরিবহন নামে নেত্রকোনার একটি বাসের শ্রমিকরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। উত্তেজিত শিক্ষার্থীরা বাস, ট্রাক ও মিনিবাসসহ প্রায় ১০/১৫টি গাড়ি ভাঙচুর করে। 

ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ