,

চেকপোস্টে গাড়িচাপায় প্রাণ গেল পুলিশের

news-image

দু-একদিনের মধ্যেই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বৃদ্ধ মা-বাবাকে দেখতে যাওয়ার কথা ছিল পুলিশ কনস্টেবল রুহুল আমিনের। কিন্তু সেটা আর হল না। বেপরোয়া কাভার্ডভ্যান কেড়ে নিল প্রাণ। গ্রামে যাওয়ার পরিবর্তে জীবন থেকেই ছুটি নিল কনস্টেবল রুহুল আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রুহুল আমিন (৪৪)।

গতকাল সোমবার দুপুরে অন্য চার সহকর্মীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার) এলাকায় চেকপোস্টের দায়িত্বরত ছিলেন। এ সময় মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির (গাজীপুর-ট-১১-০০২৭) পণ্যবাহী একটি কাভার্ডভ্যানকে বেপরোয়া গতিতে আসতে দেখে রুহুল আমিন সেটিকে থামার সংকেত দেন। চালক সে সংকেত উপেক্ষা করে কনস্টেবল রুহুল আমিনের ওপর তুলে দেয়।এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। কাভার্ডভ্যানটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুল ইসলাম বলেন, রুহুল আমিনের মৃত্যুর খবরে হাইওয়ে থানায় ছুটে আসেন স্ত্রী কামরুন্নাহার, ছেলে হিমেল খান, ইমরান খানসহ স্বজনরা। জানা যায়, ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাবো ইউনিয়নের পাঁচাহার গ্রামের রুহুল আমিনের বাড়ি। চাকরির সুবাদে পরিবার নিয়ে মাওনা এলাকায় বোনের বাসায় ভাড়া থাকতেন। মাওনা হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মাওনায় প্রথম জানাজা হয়। পরে রুহুলের লাশ তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে