,

‘ভারতীয়দের কাছে যৌনতা মানেই নারী এবং স্তন’

news-image

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বেশ পরিচিত মুখ পার্বতী মেনন। ভিন্ন ঘরানার ছবি করে বেশ খ্যাতি কুড়িয়েছেন। তামিল ছবি 'পু'-তে অভিনয়ের ঝলক দেখিয়ে ২০০৮ সালে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি আরো বেশি আলোচিত লিঙ্গ বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলার জন্যে। সম্প্রতি থিরুভানন্থপুরাম শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জেন্ডার ইক্যুয়িটি-তে পার্বতী বলেন, ভারতীয়দের যৌনতা নারী এবং স্তনকেন্দ্রিক।

 

মালায়লা মনোরমার এক প্রতিবেদনে বলা হয়, ওই কনফারেন্সে পার্বতী বলেন, ভারতীয়রা যৌনতা বলতেই নারী ও স্তনকে বোঝেন। যৌনতা শব্দ তাদের কাছে আর কোনো বিশেষ অর্থ বহন করে না। যদিও সেক্স ও জেন্ডার আলাদা বিষয়। কিন্তু ভারতে তা সমার্থক অর্থেই গ্রহণ করে মানুষ। এটা মনোবিজ্ঞানের বিষয়। পার্বতী সম্প্রতি জেন্ডার স্টাডিজ নিয়ে কাজ করছেন। তার মতে, ভারতে লিঙ্গ বৈষম্য দূর করতে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানেও আর্থসামাজিক অবস্থা অনুযায়ী যৌনশিক্ষা দিতে হবে।

 

সুপারহিট ছবি 'ব্যাঙ্গালোর ডেইস'-এর পরিচালক অঞ্জলি মেনন ছিলেন কনফারেন্সে। তিনি বলেন, আমি এমন জায়গায় কাজ করি যার চারপাশটা পুরুষদের দখলে। কার্মিয়াল ছবির হিরোরা নারীদের সঙ্গে যা করেন, তাই অনুকরণের চেষ্টা করেন সমাজের পুরুষরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের আরো অংশগ্রহণ প্রয়োজন। এটা হতে পারে ক্যামেরার আড়ালে, অথবা সামনে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা