,

কন্যা সন্তানের বাবা হলেন ক্লার্ক

news-image

বাবা হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার স্ত্রী কাইলি একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। কন্যাটি জন্মেছে মঙ্গলবার সকালে। প্রিম্যাচিউর বেবি। নির্ধারিত সময়ের ৫ সপ্তাহ আগেই পৃথিবীতে চলে এসেছে ক্লার্কের মেয়ে।
 
অস্ট্রেলিয়ার একটি টিভি অনুষ্ঠানে এই ঘোষণা আসে। কার্ল স্টেফানোভিচ প্যারিস থেকে তার শো চালাচ্ছিলেন। শোয়ের মাঝে তিনি জানান, "কিছুক্ষণ আগে আমার কাছে আসা একটি খুব ভালো সংবাদ ঘোষণা করছি। একেবারেই ভিন্ন বিষয়ের সংবাদ। একদিক দিয়ে ব্রেকিং নিউজ। অস্ট্রেলিয়ার সবাইকে খুব ভালো সূত্র থেকে এই খবর দিচ্ছি যে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তার সুন্দরী স্ত্রী কাইলি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন। পাঁচ সপ্তাহের প্রিম্যাচিউর ব্যাবি। তবে তার শরীর ভালো আছে। ভালো আছে তার মায়ের শরীরও।"

এই খবরের বিস্তারিত জানা যায়নি। ক্লার্কের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। খবরটি নিশ্চিত করেন নি তিনি। ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেই ঘোষণাটা আসবে। ক্লার্ক ও কাইলি সন্তানের প্রত্যাশা করছেন এই সংবাদটিও কয়েক মাস আগে ইনস্টাগ্রামে আসে। ৩৪ বছরের কাইলি জানিয়েছিলেন, "মাইকেল ও আমি রোমাঞ্চ নিয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছি। বেবি ক্লার্কের সাথে দেখা করার জন্য অপেক্ষা সইছে না।" এরপর ৩৪ বছরের ক্লার্ক স্ত্রীর সাথে তার একটি ছবি পোস্ট করেন। আর লিখেছিলেন, "কাইলি ক্লার্ক ও আমি রোমাঞ্চ নিয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছি।" 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা