,

চট্টগ্রামে শিশু হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড

news-image

চট্টগ্রামে শিশু ইয়াসিন আরাফাত আবির হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী তিন বছরের আগে এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া চার আসামি হলেন- মো. ফারুক (২৫) ইদ্রিস মিয়া (২৮), মো. আনোয়ার (২৩) ও সুজন (২৩)। এদের মধ্যে সুজন পলাতক। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আয়ুব খান বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ও রাবেয়া বেগম নামে একজনকে বিচারক খালাস দিয়েছেন বলে তিনি জানান। ২০১২ সালের ১৭ ডিসেম্বর হালিশহর বি ব্লক এলাকা থেকে আবিরকে তুলে নিয়ে যায় ফারুক ও অন্যরা। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা।  

পরদিন সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে কালু শাহ মাজার এলাকার সামনের রাস্তা থেকে আবিরের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ফারুক, ইদ্রিস ও রাবেয়াকে চট্টগ্রামের পাহাড়তলীর বাইন্না পাড়া থেকে, সুজনকে চান্দগাঁওয়ের সিএন্ডবি থেকে এবং আনোয়ার নামে আরেক ব্যক্তিকে চাঁদপুরের হাইনক থেকে গ্রেপ্তার করা হয়। পরে ফারুক, ইদ্রিস ও রাবেয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে