,

আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দাফন

news-image

দক্ষিণ আফ্রিকার ফালাও রাজ্যে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি যুবক মো. দেলোয়ার হোসেনের (৩৫) মরদেহ লক্ষ্মীপুরের রামগতিতে দাফন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পশ্চিম চরসীতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে ভোরে তাঁর বড় ভাই আবদুল হালিম মরদেহ দেশে নিয়ে আসেন। দেলোয়ার হোসেন স্থানীয় কলাকোপা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শফিকের ছেলে। গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।

কলাকোপা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহিম জানান, দেলোয়ার ও তার বড় ভাই আবদুল হালিম দক্ষিণ আফ্রিকার ফালাও রাজ্যে ব্যবসা করতেন। গত ২১ অক্টোবর রাতে কয়েকজন সন্ত্রাসী তাদের দোকান থেকে কিছু মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চায়। এতে তারা বাধা দিলেও কর্ণপাত করেনি তারা। পরের দিন রাতে ওই সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়ে দুই ভাইকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তারা মালামাল ও টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ অক্টোবর মারা যান দেলোয়ার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা