বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

news-image

এবার অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান। তাকে মারপিটসহ বিবস্ত্র করা হয়েছে বলে অভিযোগ ওই নেতার। রোববার রাতে এক অসুস্থ মুক্তিযোদ্ধার স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। পরে ঘটনাটি জানাজানি হলে ওই রাতেই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় মেম্বার আবদুল মান্নানসহ এলাকার লোকজন রফিক খানকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন দাস জানান, অসুস্থ মুক্তিযোদ্ধার স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের কারণে স্থানীয় এলাকাবাসী তার দলের সভাপতিকে জমদুয়ারা গ্রামে আটক করে। আটকের পর তাকে মারপিটও করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। 


প্রত্যক্ষদর্শী জমদুয়ারা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, তেওতা ইউনিয়নের জমদুয়ারা গ্রামের অসুস্থ মুক্তিযোদ্ধার স্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ সভাপতি রফিক খানের পরকীয়া ছিল। ঘটনার দিন রাতে রফিক ওই বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারপিট করে। এদিকে রাতের বেলায় আটকের ব্যাপারটি এই প্রতিবেদকের কাছে স্বীকার করছেন আওয়ামী লীগ সভাপতি রফিক খান। তার দাবি স্থানীয় কিছু লোকজন পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছেন। যেসব যুবক শ্রেণীর লোক তাকে আটক করে তারা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ ওই রাতে তাকে বিবস্ত্র করে ছবি তোলে। এ বিষয়টিও স্বীকার করেছে রফিক খান। পরে তার কাছ থেকে মুচলেকাও নেয়া হয় বলে জানান। এ ব্যাপারে শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানুর সঙ্গে কথা হলে তিনি বিষয়টি জেনেছেন বলে জানান। বিষয়টি যেন পত্রিকায় প্রকাশ না পায় সেজন্য সাংবাদিকদের অনুরোধ করেন। 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান