,

ব্রাহ্মণবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় হেনা আক্তার (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে তাকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার  রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সোহেল রানা এ দণ্ডাদেশ দেন।
হেনা ব্রাহ্মণবাড়িয়ার ছয়বাড়িয়া গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, সার্কেলের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অভিযান চালিয়ে হেনাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। পরে রাত সাড়ে ৮টার দিকে মাদক ব্যবসায়ী হেনাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা