,

হাফ সেঞ্চুরি

news-image

শাহীন সুমনের ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে পর্দায় অভিষেক বিপাশার। এই ছবির ‘প্রেম রসিয়া’ গানে তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করে। এরপর একে একে অনেক আইটেম গানে নেচেছেন এই লাক্স সুন্দরী। গতকাল শাহেদ চৌধুরীর ‘আড়াল’ ছবির আইটেম গানের মাধ্যমে অর্ধশত পূর্ণ করলেন বিপাশা। তিনি বলেন, ‘কখন যে এত গানে পারফর্ম করেছি বুঝতে পারিনি। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। এখন অবশ্য আগের চেয়ে আইটেম গান কম করছি। তা ছাড়া বেশ কয়েকটি ছবির মূল নায়িকা আমি। তাই অভিনয়ের দিকেও নজর দিতে হচ্ছে। আগামী দিনে আরো বেছে বেছে কাজ করার চেষ্টা করব।’ ‘চুইংগাম’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন রবিন খান। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ ও আঁচল। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের