বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের নাকের ডগা দিয়ে সীমান্তের বাইরে

news-image

প্যারিসে গুলিবর্ষন এবং বোমা হামলার জন্য যে ব্যক্তিটিকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল তাকে সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে।

বেলজিয়াম সীমান্তের কাছে পুলিশ একটি গাড়ি থামায় এবং এতে ২৬ বছর বয়সী সালাহ আবদেসলাম ছিলেন।

তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কাগজপত্র পরীক্ষা করা হয়।

যে তিনভাইকে ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন আবদেস সালাম।

তাকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া সন্দেহভাজন একজন বাতাক্লান কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং আরেকজন বেলজিয়ামে আটক হয়েছেন।

এদিকে ফ্রান্সে নিহত একশো উনত্রিশ জনের স্মরণে নটরডেম ক্যাথেড্রালে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

নিহতদের মধ্যে এখনও ত্রিশজনের মৃতদেহ শনাক্ত করা বাকি রয়েছে। অনেক পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন।

সিরিয়ার রাকা শহরে হামলা চালিয়েছে ফ্রান্সের যুদ্ধবিমান Image copyrightReuters

সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফ্রান্সের যুদ্ধবিমান।

প্যারিসে ভয়াবহ সিরিজ হামলার দু'দিন পরেই এই হামলা চালানো হলো।

বারোটি উড়োজাহাজ থেকে অন্তত কুড়িটির মতো বোমা ফেলা হয় শহরটির বিভিন্ন স্থানকে লক্ষ্য করে।

এর মধ্যে আইএস যোদ্ধাদের একটি ট্রেনিং ক্যাম্পও রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্যারিসে শুক্রবারের হামলার পর এর বিরুদ্ধে নির্মম প্রতিশোধের যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, এই বিমান হামলার মধ্য দিয়ে তার সূচনা বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা