,

‘শেষবারের মত প্রিয়তমাকে বললাম ভালোবাসি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে গিয়েছিলেন। ঈগলস অব ডেথ মেটালের গানের তালে নাচতে নাচতে হঠাৎই শুনতে পেলেন আচমকা খুব কাছ থেকে কেউ সশব্দে বন্দুক লোড করল।
চোখের পলকে শুরু হয়ে গেলো বৃষ্টির মত গুলিবর্ষণ। দৌড়ে প্রিয়তমার কাছে গিয়ে তাকে শেষবারের মত বললেন ভালোবাসি।
এভাবেই গোলাগুলি শুরুর মূহুর্তটির বর্ণনা দিলেন প্যারিসে বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে যাওয়া ব্রিটিশ যুবক মাইকেল ও’কনর।


বান্ধবীকে নিয়ে ষ্টেজের সামনের দিকেই বসেছিলেন। প্রচণ্ড শব্দে যখন গোলাগুলি শুরু হল, প্রথমে সেটিকে মঞ্চ থেকেই আসছে ভেবে ভুল করেছিলেন।
হঠাৎ পেছন ফিরে দুজনকে দেখতে পান, যারা হয়ত পেছনের দরজা দিয়ে ঢুকেছিল, আর মূহুর্তেই কালাশনিকভ দিয়ে গুলি ছুড়তে শুরু করল।দৌড়ে বান্ধবীর নিয়ে একটি পায়ার এক্সিটের দিকে ছুটলেন তিনি।


একদফা গোলাগুলি শেষ হলে অনেকেই সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে।
কিন্তু তখনই দ্বিতীয় দফা গুলি শুরু হয়।
বান্ধবীকে নিয়ে মাটিতে মরার ভান করে শুয়ে পড়েন ও’কনর। সেই পরিস্থিতিতে বেঁচে ফিরবেন এমন আশা ছিল না, তাই শেষবারের মত প্রিয়তমাকে বললেন ‘ভালোবাসি’।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল