,

প্যারিসে হামলায় সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ

news-image

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবারের হামলায় সন্দেহভাজন আবদেস সালাম সালাহ (২৬) নামের এক যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। তাঁকে ‘মারাত্মক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়, প্যারিসে হামলার পর দ্রুত প্রস্থানের জন্য রাখা একটি গাড়ির সন্ধান পেয়েছে বলে মনে করছে পুলিশ। এ থেকে ধারণা করা হচ্ছে, হামলার পর বেলজিয়ামে জন্ম নেওয়া আবদেস সালাম ওই গাড়িতে করে নিরাপদে সরে গেছেন। ফ্রান্সের পুলিশ আবদেস সালাম সম্বন্ধে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে সালামের সঙ্গে মেলামেশা না করারও পরামর্শ দেওয়া হয়েছে।


ফ্রান্সের কর্মকর্তারা জানান, প্যারিসে  বিভিন্ন স্থানে হামলার সময়েই সাত হামলাকারী নিহত হয়েছে। এদের মধ্যে দুজন বেলজিয়ামের বাসিন্দা ছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনভ বলেন, ‘বেলজিয়ামভিত্তিক একটি দল’ হামলা চালিয়েছে। তাঁরা ফ্রান্সের দুষ্কৃতকারীদের সহায়তা পেয়েছে। শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় ১২৯ জন নিহত হয়। আহত হয় আরো শতাধিক মানুষ। তাদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক জারি করা হয় ফ্রান্সে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে