,

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আজ শুরু

news-image

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার ঢাকায় শুরু হচ্ছে। দুপুর ২টায় হোটেল সোনারগাঁওয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হবে। এই বৈঠকে ঠিক হওয়া আলোচ্য বিষয় নিয়ে আগামীকাল মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রসচিব বৈঠকে বসবেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান নেতৃত্ব দেবেন। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের স্বরাষ্ট্রসচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। মঙ্গলবার সকাল ৯টার দিকে বৈঠকে বসবেন দুই দেশের স্বরাষ্ট্রসচিব। আজ সকালে ভারতীয় প্রতিনিধিদলের ঢাকা আসার কথা রয়েছে। এ বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলে থাকছেন ১৫ জন, আর বাংলাদেশের পক্ষে থাকছে ১৮ জনের প্রতিনিধিদল।

 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল