,

সরাইলের বিশ্বরোডে কোচ থেকে ফেলে শিশু হত্যার অভিযোগ

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলের বিশ্বেরোড এলাকায় যাত্রীবাহী কোচ থেকে ফেলে দিয়ে অজ্ঞাতনামা (১০) এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর পোনে দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়েকর খাটিহাতা এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলাগামী উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি কোচ খাটিহাতা গ্রামের নিকটে এসে গতি কমিয়ে দেয়। এ সময় দৌড়ে গিয়ে একটি শিশু ওই কোচে ওঠে। মুহুর্তের মধ্যে কোচের জনৈক ষ্টাফ একটি ছেলে শিশুকে চলন্ত অবস্থায় কোচ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। অজ্ঞাতনামা শিশুটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় হঠাৎ করে সড়কের দুদিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে ৫-৬ কিলোমিটার যানজটের সৃস্টি হয়। ঘন্টাখানেক পর পুলিশ সড়ক থেকে শিশুর লাশ উদ্ধারের পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জন্ট মো. জাহাঙ্গীর আলম বলেন, কোচটি আটক করা সম্ভব হয়নি। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ