,

ভেজিটেবল অয়েলে ক্যানসারের ঝুঁকি

news-image

স্বাস্থ্য ডেস্ক : সবজির তেল বা ভেজিটেবল অয়েল রান্নার সময় এক ধরনের টক্সিক কেমিক্যাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ বের হয়। এটি ক্যানসার তৈরি করতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি জানা গেছে বলে খবর এসেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে।

 


গবেষণায় বলা হয়, সবজির তেল রান্না, বিশেষ করে সূর্যমুখীর তেল, ভুট্টার তেল—এগুলো থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ নির্গত হয়। এটি ক্যানসার ও অন্যান্য রোগ তৈরি করতে পারে।

 


এই গবেষণা আগের গবেষণাগুলোকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আগের গবেষণাগুলোয় বলা হয়েছে, ওই সব তেলে (সূর্যমুখী, ভুট্টা) রয়েছে পলিউনস্যাচুরেটেড ফ্যাট। এটি শরীরের জন্য বেশি ভালো, অন্তত স্যাচুরেটেড ফ্যাটের তুলনায়।

 


তবে বর্তমানে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি লিসেস্টারের (ডিএমইউ) গবেষণাটি বলছে, সবজির তেলকে তাপ দিলে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যাকে অ্যালডিহাইড বলা হয়। এই রাসায়নিক দ্রব্য বিভিন্ন ধরনের অসুখ তৈরি করে, যেমন : স্মৃতিভ্রম, হৃদরোগ ও ক্যানসার।

 


গবেষণায় বাটার, লার্ড, সবজির তেল, সূর্যমুখীর তেল, জলপাইয়ের তেল, ভুট্টার তেল, রেপিসিড অয়েল নমুনা হিসেবে ব্যবহার করা হয়

গবেষকরা দেখেন, সবজির তেলে তাপ দেওয়ার পর এর আণবিক অবস্থার পরিবর্তন হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হয়। নারকেল তেল ও বাটার যথাক্রমে আধা ও এক মিলিমোল অ্যালডিহাইড নির্গত করে। সূর্যমুখীর তেলকে তাপে দিলে পাঁচ মিলিমোলের বেশি এই বিষাক্ত অ্যালডিহাইড উৎপন্ন হয়।

 


গবেষকরা বলছেন, পলিউনস্যাচুরেটেড ফ্যাট ভালো। তবে যখন এসব সবজির তেলকে তাপ দেওয়া হয়, এর মধ্য থেকে বিষাক্ত অ্যালডিহাইড নির্গত হয়, যেটি শরীরের জন্য ক্ষতিকর। আর এই ক্ষতিকর উপাদানের প্রভাবে ক্যানসার হওয়া অস্বাভাবিক নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ