,

সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আদাউরে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা নাগরিক ফোরামের উপদেষ্টা মো. শাহ আলম, বিশিষ্ট শিক্ষাবিদ সোপানুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৮দিন পেরিয়ে গেলেও সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। অনতিবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় আরো দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুরের আদাউর নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। এ সময় সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সঙ্গে থাকা তার চার সহযোগীও আহত হন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ