বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস হামলা : দুই নারীর প্রাণ বাঁচালো মুসলমান তরুণ !

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের ছয়টি স্থানে শুক্রবার রাতে যখন বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের তা-ব চলছিল, সে সময় দুই নারীকে উদ্ধার করেছেন সাফের নামে এক মুসলমান তরুণ। বিপদের ঝুঁকি মাথায় নিয়েই তাদের উদ্ধার করেন সাফের। বিবিসি অনলাইনে প্রকাশিত হয়েছে সাফেরের সেই সাহসিকতার গল্প।

 

কাসা নস্ত্রা পিৎজা রেস্তোরায় শুক্রবারের হামলায় নিহত হয়েছে পাঁচজন। যে সময় সেখানে বন্দুকধারীরা তান্ডব চালাচ্ছিল তখন ওই রেস্তোরার পেছনের এক বারে কাজ করছিলেন সাফের।

 

তিনি বলেন, আমি কাউন্টারে দাঁড়িয়েছিলাম। আমরা প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনলা। সবাই চিৎকার করতে শুরু করল। আমাদের উপর ঝুরঝুর করে কাঁচ ভেঙে পড়ছিল। পুরো জায়গাটিতে কাঁচ ছড়িয়ে পড়েছিল। আমাদের মুখে এসে কাঁচের টুকরো লাগছিল। আমি দেখলাম বারান্দায় দাঁড়ানো দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। এদের একজনের কবজিতে ও অপরজনের কাঁধে গুলিবিদ্ধ হয়েছে। ক্ষতস্থান থেকে প্রচুর রক্ত ঝরছিল।

 


বিপদ হতে পারে জেনেও সাফের তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন। গোলাগুলি একটু স্তিমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি। এরপই তিনি ওই নারীদের কাছে ছুটে যান।
সাফের বলেন, আমি তাদের ভবনের ভূগর্ভস্থ কক্ষে নিয়ে গেলাম। তাদের পাশে বসে রক্তপাত বন্ধের চেষ্টা করলাম।

 


তিনি বলেন, আমরা যখন নিচে ছিলাম তখনও প্রচন্ড গোলাগুলির শব্দ পাচ্ছিলাম। এটা ছিল রীতিমতো ভয়ংকর। গোলাগুলি থামার পর বাইরে এসে দেখলাম, ভয়াবহ পরিস্থিতি। রাস্তায় বহু মৃতদেহ পড়ে রয়েছে। বহু মানুষ আহত অবস্থায় পড়ে আছে।

 


প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুর দিকে প্যারিসের একটি সুপার মার্কেটে হামলা চলাকালে ক্রেতাদের ভূগর্ভস্থ একটি কক্ষে লুকিয়ে রেখেছিলেন এক অভিবাসী মুসলমান তরুণ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান