,

পপির ‘বিয়ে হলো বাসর হলো না’

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি পুনরায় চলচ্চিত্রে সরব হয়ে উঠেছেন। ১৯৯৭ সালে 'কুলি' ছবির মাধ্যমে পপির রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি শতাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তা ছাড়া চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ইতোমধ্যেই তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 

 


বর্তমান এম জসীম উদ্দিনের 'আমেরিকান ড্রিম' ও কাজী হায়াতের 'বিয়ে হলো বাসর হলো না’ ছবির কাজ নিযে ব্যস্ত রয়েছেন পপি।

 

পপি জানান, তিনি বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তবে এ ছবি তিনটি তার ক্যারিয়ারের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসবে। এর মধ্যে 'সোনা বন্ধু' ও 'বিয়ে হলো বাসর হলো না' ছবি দুটির শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পাশাপাশি গত সপ্তাহে পপি 'আমেরিকান ড্রিম' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অচিরেই এর শুটিং শুরু হবে। এ ছবির নির্মাতা এম জসীম উদ্দিন জানান, বর্তমানে চলচ্চিত্রের অন্য শিল্পীদের চূড়ান্ত করার কাজ চলছে। ছবিটি ইংরেজি ভাষায় নির্মিত হবে। পরে বাংলায় ডাবিং করা হবে। আগামী বছর এটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

 

এদিকে, কিছু দিন আগে টাঙ্গাইলে 'সোনা বন্ধু' ছবির দৃশ্য ধারণ শুরু হয়েছে। মাহবুবা শাহরীনের গল্প অবলম্বনে ছবিটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন রুবেল। এ ছবিতে পপি রোশন চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, 'বিয়ে হলো বাসর হলো না' ছবির শুটিং মাঝে থমকে গিয়েছিল। তবে পুনরায় এর কাজ শুরু হয়েছে। এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান ও আমান খান।

 


বর্তমানে পপির অর্ধ ডজন ছবি মুক্তির মিছিলে রয়েছে। তবে এগুলো কবে নাগাদ মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে_ 'পৌষ মাসের পিরিতি', 'শর্টকাটে বড়লোক', 'দি ডিরেক্টর', 'লীলামন্থন', 'দুই ভাইয়ের যুদ্ধ' ও 'জীবন যন্ত্রণা'। সর্বশেষ ১ মে পপি অভিনীত 'দুই বেয়াইয়ের কীর্তি' চলচ্চিত্রটি মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ