,

অতীত জীবন নিয়ে যা বললেন প্রভা!

news-image

বিনোদন প্রতিবেদক : নিজের অতীত জীবন নিয়ে আবার মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা। ফেসবুকে সম্প্রতি প্রভাকে নিয়ে নাদিয়া ইসলাম নামে এক লেখিকার লেখার সূত্র ধরে প্রভা তার ফেসবুকে জানান, ‘আমি বাঁচতে চাই। আমি খারাপ না। আমি ভালোবেসে বিশ্বাস করেছি। বোকামি করেছি। কিন্তু সেটা অন্যায় না। প্লিজ আমাকে খারাপ মেয়ে বলার আগে একটু আমাকে নিয়ে ভেবে দেখো। প্লিজ!

 

উল্লেখ্য, ২০১০ সালে প্রভা যখন নিজের ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে ঠিক সেই সময়েই তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন তার সেই সময়ের হবু বর রাজীব। মুহূর্তেই তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবেই চূড়ান্ত হয়েছিলো। সব ঠিকঠাক এগুচ্ছিলোও। তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিলো তাদের সম্পর্ক। কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সাথে প্রভার মনদেয়া নেয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন। এরপরই প্রতিহিংসার বশে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন। প্রভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে তুমুল বিতর্কে পরেন প্রভা। অপূর্বর সাথেও সংসার ভেঙ্গে যায়। ক্যারিয়ারে ধস নামে। দীর্ঘ ২ বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন তিনি। এ প্রসঙ্গে দেশের সনামধন্য একটি অনলাইনের সঙ্গে আলাপকালে প্রভা জানালেন উক্ত ঘটনার পর তার সংগ্রামের গল্প। 

 

প্রভা জানান, ভিডিও ফাঁস হওয়ার পর তিনি পারবারিকভাবে ও বন্ধুমহলে পূর্নে সহযোগিতা পেলেও মিডিয়ায় ফেরার পর তিনি পাননি কিছু কিছু সহকর্মীর সহযোগীতা। বিশেষ করে পুরুষ তারকা সহকর্মীদের অনেকেই তাদের স্ত্রীদের নিষেধাজ্ঞার কারনে রাজি হননি প্রভার সঙ্গে অভিনয় করতে। এখনো তেমন অসহযোগিতা পেয়ে আসছেন প্রভা। প্রভার সেই দু:সময়ে প্রভার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়েছেন অভিনেত্রী সূবর্না মুস্তাফা, বন্যা মির্জা, রিচি সোলায়মানসহ আরো অনেকেই। পুরুষ সহকর্মীদের মধ্যে অভিনেতা আনিসুল হক মিলনের নাম উল্লেখ করলেন প্রভা।

 

প্রভা বলেন,‘রাস্তায় বের হলে কিছু কিছু মানুষের মুখ থেকে আজে বাজে মন্তব্য পেলেও তা আমাকে খুব একটা ব্যাথিত করেনি। আমাকে ব্যাথিত করেছে আমার কিছু কিছু সহকর্মীর অসহযোগী মনোভাব। সব ভুলে আমি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছি। অভিনয়কে ভালোবেসে অভিনয়ে ফিরতে চেয়েছি। মানুষ আমাকে ভালোবাসে বলেই তারা আমাকে আবার গ্রহণ করেছে। আমি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি কোন অপরাধ করিনি। ভালোবেসে ভুল করেছিলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা