বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ভ্রমণে হংকংয়ের সতর্কবার্তা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে হংকংয়ের নাগরিকদের সতর্কতা জারি করেছে দেশটির সরকার। দেশটির সিকিউরিটি ব্যুরো অব দ্য গভর্নমেন্ট অব হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটেড রিজিয়নের ওয়েবসাইটে এই সতর্কবার্তায় দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার পর নিজ দেশের নাগরিকদের বাংলাধেশ ভ্রমণে এই সতর্কবার্তা জারি করলো হংকং।

 

সতর্কবার্তায় বলা হয়েছে, যেসব নাগরিক বাংলাদেশ সফর করতে চান অথবা যারা এর মধ্যে বাংলাদেশে এসেছেন, তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ, সতর্কতা অবলম্বন ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের পাবর্ত্য অঞ্চলে অবস্থান এবং বিশেষ করে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ অথবা যেখানে বেশি মানুষের জমায়েত হয় এমন সব স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

এতে উল্লেখ করা হয়েছে, অক্টোবরে প্রকাশক হত্যা এবং হামলার ঘটনা, অক্টোবরের শুরুতে রংপুরে বিদেশি নাগরিক হত্যা, সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় বিদেশি নাগরিক হত্যার ঘটনা।

 

বাংলাদেশে অবস্থানকারী হংকংয়ের কোনো নাগরিকের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অ্যাসিসটেন্টন্স টু হংকং রেসিডেন্টস ইউনিটে ফোন করে সহায়তা নিতে বলা হয়েছে। এ জন্য সেখানে ২৪ ঘণ্টা হটলাইন খোলা রয়েছে, যার নম্বর (৮৫২)১৮৬৮। বিকল্প হিসেবে বাংলাদেশে চীনা দূতাবাসের কনস্যুলার বিভাগেও যোগাযোগ করা যাবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে