,

প্রীতির টুইটে সন্তান-সম্ভবা রানী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রানী মুখার্জি মা হচ্ছেন। এই খবর তো সবাই জানেন। সন্তান-সম্ভবা হওয়ার পর বেশ আড়ালেই থাকছেন এই অভিনেত্রী। মুম্বাইয়ে নিজের বাড়ির দুর্গাপুজোতেও তাকে সামনে আসতে দেখা যায়নি। কিন্তু দিওয়ালিতে আর আড়ালে থাকলেন না। বন্ধুদের সঙ্গে মেতে উঠলেন দিওয়ালির পার্টিতে।

 

প্রীতি জিনতা, করণ জোহর, ঐশ্বরিয়া রাই বচ্চন, হৃতিক রোশানের সঙ্গে জমিয়ে আনন্দ করলেন। সেই আনন্দঘন মুহূর্তের ছবি টুইটারে প্রকাশ করেছেন প্রীতি জিনতা। তিনি লিখেছেন, ‘মেয়েদের প্রেগন্যান্ট অবস্থায় সবচেয়ে সুন্দর দেখতে লাগে। ঠিক যেমন রানীর এখন প্রেগন্যান্ট গ্লো এসেছে।’

 

রানীর সেই পার্টি মুডের ছবি এখন ভাইরাল হয়ে গিয়েছে অনলাইনে। ভক্তরা অনেকেই রানীকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। দিওয়ালির রাতের পার্টিতে খুব কম সময়ের জন্যই হাজির ছিলেন রানী।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের