,

আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাব্য হামলার কথা ভেবে পর্যটক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্যারিসের প্রধান আকর্ষণ লুভ্যর মিউজিয়াম ও আইফেল টাওয়ার এলাকায়। সেই সঙ্গে সেখানকার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) এক আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।


এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের ছয়টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ১৫৩ জন নিহত হওয়ার খবর প্রচারিত হয়। তবে পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের ভাষণের পর নিহতের সংখ্যা ১২৮ জন বলে দাবি করা হয়। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮০ জন। আহতদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।


শুক্রবারের হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে থিয়েটার হল বাটাক্লানে। রক কনসার্ট চলাকালে এখানে প্রথমে বন্দুক ও পরে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সেখানে ১২৮ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে