,

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন মহসিন আলীর স্ত্রী

news-image

মৌলভীবাজর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে বৈধ একমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোননয়নপত্র বাছাইয়ের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টি প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, বিভিন্ন কারণে শুধুমাত্র সৈয়দা সায়রা মহসিন ছাড়া অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা