বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে তিন ধরণের কর্মচারী অফিসে রাখা উচিৎ নয়

news-image

অফিসে সকলে একই রকম হয় না। প্রতিটি মানুষের রয়েছে ভীন্ন স্বভাব। প্রতিষ্ঠানটি খুব ভালোভাবে চললেও দেখা যায় এমন দুই-একজন মানুষ তাতে কাজ করছে যারা অতিরিক্ত ঝামেলা তৈরি করছে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু এরা যে ঝামেলা তৈরি করছে সেদিকে মনোযোগ দিতে গিয়ে আপনি খরচ করছেন মুল্যবান সময় ও শ্রম।
 
অফিসে বেশ কিছু ধরণের মানুষ থাকেন যারা কাজে এমন ক্ষতি করেন। কিন্তু এর মধ্যে আবার কেউ কেউ থাকেন যাদেরকে একেবারেই বরদাস্ত করা যায় না। তিন ধরণের মানুষ সাধারণত অফিসের জন্য মোটেই উপকারি নন এবং এদেরকে আপনার প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলাটাই ভালো।
 
অতিরিক্ত নাটুকে মানুষ:
 
জীবনের অনেক ক্ষেত্রেই এসব আবেগপ্রবণ মানুষ দেখা যায় যারা খুব বেশি মাত্রায় নাটকীয়তার চর্চা করতে ভালোবাসেন। তাদের কাছে জীবনটা হলো নাটকের একটা মঞ্চ। যে কোনো পরিস্থিতিকে তারা ঘাঁটাঘাঁটি করে আরো উত্তপ্ত করিয়ে ফেলেন। এদের কারণে প্রায়শই দেখবেন অন্য কর্মচারীদের মধ্যে ঝগড়া লেগে গেছে, যদিও আসল ঘটনাটা একেবারেই তুচ্ছ। এদের কারণে কাজে ক্ষতি তো হয়ই, তার পাশাপাশি অন্যদের মাঝেও তাদের নেতিবাচক আচরণ সংক্রমিত হয়। এমনকি এদের কারণে কর্মকর্তাদের ওপরেও অসন্তুষ্ট হয়ে উঠতে পারে বাকি কর্মচারীরা। এমন নাটুকে কর্মচারীকে বাদ না দিয়ে তাকে সামলাতে গেলে সমস্যা হতে পারে, দেখা যেতে পারে অন্য কর্মচারীরা মনে করবেন তাদের ওপর খবরদারী করা হচ্ছে। কিন্তু ওই কর্মচারীর কারণে অফিসে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বললে এমন সমস্যা এড়ানো যেতে পারে।
 
ছিঁচকাঁদুনে কর্মী:
 
যে কোনো সমস্যায় নিজেকে ক্ষতিগ্রস্ত হিসেবে তুলে ধরা ছিঁচকাঁদুনে এসব মানুষকে সামলে চলা বেশ বড় একটা ঝামেলা। নিজেদের কাজের দায়িত্ব তারা নিতে চান না। বরং কোনো ভুল করলে তারা অন্য কারো ওপরে সেই দোষ চাপিয়ে নিজেকে নিষ্পাপ প্রমান করতে চান। এদের ক্রমাগত অজুহাত দেখতে দেখতে অন্য কর্মীরাও এমন মানসিকতা তৈরি করে ফেলতে পারেন।
 
এর পাশাপাশি এমন কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে অসুস্থ বলে জাহির করে কাজ এড়িয়ে যান অথবা অফিসেই আসেন না। অনেক সময়ে দেখা যায় তার এমন অসুস্থতার দাবি একেবারেই ভিত্তিহীন। এই একজন মানুষের কাজের প্রতি অনীহা দেখতে দেখতে অনেক সময়ে বাকিদেরও কাজ ফাঁকি দেবার প্রবণতা চলে আসতে পারে। এইসব সমস্যা এড়াতে অফিসে অনুপস্থিত থাকা এবং কাজে অংশগ্রহণ করার ব্যাপারে নির্দিষ্ট নিয়মনীতি ঠিক করে রাখুন। যদি এর পরেও সমস্যা হতে থাকে তাহলে ওই কর্মচারীকে আলাদা করে নিয়ে কথা বলে সমস্যাটার সুরাহা করার চেষ্টা করুন।
 
নিয়মের প্রতি অনীহা দেখান যে কর্মচারী:
 
কোনো কারণ ছাড়াই নিয়ম ভাঙতে ওস্তাদ এসব মানুষ। পোশাক-আশাক থেকে শুরু করে কাজের নিয়ম পর্যন্ত সবকিছুতেই তারা গোলমাল করবেন ইচ্ছে করেই। তারা নিয়মনীতিকে শৃঙ্খল হিসেবে দেখেন এবং এগুলো ভাঙাটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। অনেক সময়ে তারা নিরীহ হয়ে থাকেন। তাদের কারণে অফিসের কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি ক্ষতি হতে থাকে তাহলে অবশ্যই এই একটি মানুষের জন্য নিয়ম ভাঙাটাকে মেনে নেবেন না। প্রয়োজনীয় ব্যবস্থা নিন তার বিরুদ্ধে।
 
কোম্পানির নিয়মনীতি যাই হোক না কেন, কর্মচারী তা মেনে না চললে তাকে বাদ দেওয়াটাই শ্রেয়। এই তিন ধরণের কর্মী ছাড়াও কর্মীদের মধ্যে দুই ধরণের গুণ থাকা চাই। হয় ভালো দক্ষতা বা ভালো আচরণ ও কাজ করার মানসিকতা। যার মাঝে একটি গুণ আছে, তাকে অন্যটি শিখিয়ে নেওয়া যায়। কিন্তু যার মাঝে এই দুইটি গুণের কোনোটিই নেই তাকে শেখানো কষ্ট। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান