,

নিউইয়র্কে তোপের মুখে ফখরুদ্দীন!

news-image

ডেস্ক রিপোর্ট : এক বন্ধুর জানাজায় যোগ দিতে গিয়ে নিউইয়র্কে তোপের মুখে পড়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

 

শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে জুমার নামাজ শেষে তার ঘনিষ্ঠ বন্ধু আবদুল মুনিম চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বন্ধুর জন্য দোয়া চেয়ে বক্তব্য দেয়ার সময় ওই ঘটনা ঘটে। এ সময় কয়েকজন মুসল্লি তেড়ে যান ফখরুদ্দীনের দিকে।

 

প্রতি শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টারে জুমার নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়।  গতকাল ফখরুদ্দীন আহমদ তার বন্ধু আবদুল মুনিম চৌধুরীর জানাজায় যোগ দিতে একাই মসজিদে যান।  জুমার প্রথম জামাত শেষ হওয়ার পর ফখরুদ্দীন মুসল্লিদের উদ্দেশে কিছু বলবেন বলে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

 

এর পরপরই উপস্থিত বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়। পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি বক্তব্য শেষ করেন ২০০৭-৮ সময়ের সেনাশাসিত বাংলাদেশ সরকারের প্রধান ফখরুদ্দীন।

 

পরে জানাজা শেষে মসজিদ থেকে বের হতেই গালিগালাজ করতে করতে কয়েকজন বাংলাদেশি মুসল্লি তার দিকে তেড়ে যান। ফখরুদ্দীনের আমলে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে বলেও তারা অভিযোগ করেন।

 

অবশ্য মসজিদ আঙিনায় সংঘটিত এমন ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ফখরুদ্দীনের কমবেশি ভুল থাকতেই পারে।  কিন্তু এ জন্য  কেউ মসজিদে এলে তাকে গালাগালি করাটা অশোভন কাজ বলে মনে করি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা