,

মহিলা লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী মহিলা লীগ কর্মী জরিনা আক্তার হালিমাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকার একটি লাউ বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।


রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, হালিমা রূপগঞ্জের হাটাবো এলাকার নুর মোহাম্মদ ওরফে নুরু মিয়ার স্ত্রী। তিনি তারা বাবার বাড়িতে শিশু সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর হালিমা আর বাড়ি ফেরেনি।


শনিবার সকালে একটি লাউ বাগানের ভেতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ১০-১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জিহ্বাটিও কাটা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা