শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ইসরাত জাহান মৌসুমী (২৫) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত গৃহবধূ মৌসুমী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মালু খানের ছেলে ইউসুফ খানের স্ত্রী ও সরাইল উপজেলা সদরের চানমনিপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।  নিহতের পরিবার সদস্যদের  অভিযোগ, তাকে প্রায়ই স্বামী ইউসুফ নির্যাতন করতো। গতকাল শুক্রবার রাতে নিহতের শশুড়বাড়ি থেকে তার মৃত্যু সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় তার  শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্ত সাপেক্ষে তা উদঘাটন করা হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।