,

লুকোচুরি খেলা কারিনা-শহিদের

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম ভেঙেছে অনেক বছর হলো। এরই মধ্যে দুজনই বিয়ে করে আলাদা সুখের সংসার করছেন। এখন আর প্রেম নেই। আগের মতো একের প্রতি অন্যের কোন সেই টানও নেই। নিজেদের সঙ্গী নিয়েই বেশি মনোযোগী শহিদ ও কারিনা।


তবে এতসবের মাঝেও কোন অনুষ্ঠানে গেলে অজানা কারণে দুজনই লুকোচুরি খেলায় মেতে ওঠেন। কেউ কাউকে দেখলে মুখোমুখি হন না তারা। সম্প্রতি দীপাবলী উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন শিল্পা শেঠি। সেখানে কারিনা-সাইফ আলী খান যেমন নিমন্ত্রণ পেয়েছিলেন তেমনি যেতে হয়েছিল শহিদ ও তার স্ত্রী মীরা রাজপুতকেও।


দুই বিবাহিত জুটি উপস্থিত হওয়ার পরই দেখা গেল তাদের লুকোচুরি খেলার চিত্র। কারিনা ও সাইফকে দেখেই চম্পট শহিদ। সাবেক প্রেমিকার মুখোমুখি হবেন না এমন সিদ্ধান্ত তার। অন্যদিকে উপস্থিত কয়েকজন অতিথির মুখে শোনা গেছে, শহিদ সেখানে এসেছেন একথা জানার পর কারিনাও সাইফকে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন।


এ নিয়ে বেশ কানাঘুষা চলছে বলিউডে। প্রেমের ইতি টানার পর দুজনই আলাদাভাবে নিজেদের গুছিয়ে নিয়েছেন। তাহলে এখন কেন এত লুকোচুরি তাদের? এমন প্রশ্নই সবার মুখে মুখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে