,

জেনে নিন তারুণ্য হারানোর কারণ গুলো কি কি

news-image

 তারুণ্যে পূজারী আমরা সবাই। অথচ অধিকাংশ লোকের বয়স ৩০ এর কোঠায় যেতে না যেতেই চেহারায় দেখা যায় বয়সের ছাপ। মুখের চামড়া কুচকে যাওয়া, চোখের নিচের বলিরেখা, চোয়ালে মেচতা পড়া যেন খুবই স্বাভাবিক ব্যাপার। অথচ আপনিও পারেন শরীর ও চেহারার যৌবন অটুট রাখতে। আসুন জেনে নেয়া যাক, চেহারায় বয়সের ছাপ পড়ার জন্য দায়ি কিছু বদ অভ্যাস সম্বন্ধে।

কম ঘুমানো

একজন পূর্ণ বয়স্ক মানুষের দিনে ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। পরিমিত ঘুম না হওয়ার জন্য দেহে অন্যান্য রোগের পাশাপাশি ত্বকেও দেখা যায় বয়সের ছাপ। চোখের নিচে কালো দাগও পড়ে। অপর্যাপ্ত ঘুমের কারণে দ্রুত মুখের চামড়া ঝুলে পড়ে।

বেশি মিষ্টি খাওয়া

বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়া শুধু ওজনই বাড়ায় না, ত্বকেরও অনেক ক্ষতি করে। অতিরিক্ত মিষ্টি খেলে ত্বকের কোলাজেন টিস্যুর ক্ষতি হয়। ফলে ত্বকে বয়সের ছাপ পড়তে দেখা যায়।

নেশায় আসক্ত

ধূমপান ও মদ্যপানের মতো নেশা চেহারাতে নানা ক্ষতি করে। ত্বকের নিচের শিরা-উপশিরায় রক্ত সঞ্চালনের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এতে ত্বকের নিচের শিরা-উপশিরা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়। ফলে ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা দেয়।

অতিরিক্ত কায়িক পরিশ্রম করা

ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু অতিরিক্ত কোনও কিছুই ভাল নয়। অতিরিক্ত কায়িক পরিশ্রমও শরীর ও চেহারা থেকে যৌবন কেড়ে নেয়। কারণ অতিরিক্ত ব্যায়ামের ফলে ত্বকের কোলাজেন টিস্যু ভেঙে যায়। এতে ত্বকে খুব সহজেই বয়সের ছাপ পড়ে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের