,

৫ মিনিটে পরিষ্কার করে ফেলুন ফ্যানের পাখা (দেখুন ছবিতে)

news-image

ঘরের যে জিনিসগুলো নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন পড়ে তার মধ্যে  ফ্যান অন্যতম। ফ্যান খুব দ্রুত ময়লা হয়। তাই এটি পরিষ্কার করতে হয় নিয়মিত।  ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ। ব্যস্ত এই জীবনে এত সময় কই বলুন! কিন্তু যদি এক সেকেন্ডে ফ্যানের পাখা পরিষ্কার করা সম্ভব হয় তবে কেমন হয় বলুন তো? দারুন না? এক সেকেন্ডে ফ্যানের পাখা পরিষ্কার করার দারুন উপায়টি বলে দিয়েছে onegoodthingbyjillee। ফ্যানের পাখাগুলোর চারধারে বেশি ধুলাবালি জমে ময়লা হয়ে যায়। আর এই অংশ পরিষ্কার করতে বেশি কষ্ট হয়। এই অংশগুলো পরিষ্কার হয়ে যাবে এই উপায়ে। আসুন তাহলে জেনে নিই উপায়টি।

প্রথম ছবি

প্রথমে একটি পাতলা বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের পাখার বা ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন।   

দ্বিতীয় ছবি

এবার বালিশের কভারটি দু হাত দিয়ে পাখার ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। দেখবেন বালিশের কভারের ভিতর সব ময়লা চলে এসেছে। এখন বালিশের কভারটি বাইরের দিকে ঝাড়া দিন। ধুলোবালি যা আছে বের হয়ে যাবে তারপর সেটি ধুয়ে ফেলুন।

তৃতীয় ছবি  

এখন আপনার ফ্যানের দিকে তাকান, দেখুন কেমন নতুনের মত হয়ে গেছে।

এই পদ্ধতিতে খুব সহজে ফ্যান পরিষ্কার করা যায়। সাধারণত একটি ব্লেড বা পাখা পরিষ্কার করতে এক  সেকেন্ডের বেশি লাগে না।৫ মিনিটের চেয়ে কম সময়ে সম্পূর্ণ ফ্যান পরিষ্কার করা হয়ে যাবে। নিয়মিত যদি এই পদ্ধতিতে ফ্যান পরিষ্কার করা হয় সাবান পানি দিয়ে ফ্যান পরিষ্কার করা প্রয়োজন পড়বে না। ধুলোবালি, ঝুল, আলগা ময়লা সব বালিশের কভারের ভিতরে চলে আসে, ফলে সাবান পানি দিয়ে না ধুলেও সমস্যা হয় না।  

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা