,

আবারও ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন ঋতুপর্ণা!

news-image

বিনোদন ডেস্ক : আবারো ক্যারিয়ারের অশ্লীলতার ছাপ লাগিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন ঋতুপর্ণা। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বিতর্ক জন্ম দিতে বেশ খোলামেলা পোশাকে নাসিরুদ্দিন শাহের সঙ্গে ক্যামেরাবন্দি হতে যাচ্ছেন। জানা গেছে, ‘গোপচারিণী’ শিরোনামের এ সিনেমাতে বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহের সঙ্গে জুটি বাঁধবেন ঋতুপর্ণা। বর্তমানে ছবির প্রাথমিক কাজ চলছে। অচিরেই ছবির শুটিং শুরু হবে।

আধুনিক দৃষ্টিভঙ্গিতে রূপায়িত এ সিনেমাতে ঋতুপর্ণাকে টিভি সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। সিনেমাতে তিনি নিজেকে বেশ খোলামেলা পোশাকেই উপস্থাপন করতে যাচ্ছেন। এমনকি চরিত্রের প্রয়োজনে নাসিরুদ্দিন শাহের সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন ঋতুপর্ণা।

এ বিষয়ে ঋতুপর্ণা জানান, খুবই আধুনিক রুপে আমার চরিত্রটি সাজানো হয়েছে। তাই চরিত্রটি আমার কাছে ভীষণ লোভনীয়। বর্তমানে এ চরিত্রটি নিয়ে আমি গবেষণা করছি। যাতে করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে চরিত্রটি ধারণ করতে পারি। সিনেমাতে নাসিরুদ্দিন শাহকে তথ্যচিত্রের পরিচালকের ভূমিকায় দেখা যাবে।

ছবিটি পরিচালনা করবেন সুনন্দা সানাল। এ সিনেমাতে ঋতুপর্ণা ও নাসিরুদ্দিন শাহ ছাড়াও আরো অভিনয় করবেন রজতাভ দত্ত, শ্রীলা মজুমদারসহ বেশ ক’জন তারকা অভিনয়শিল্পী। এর আগেও ঋতুপর্ণা কয়েকটি ছবির শুটিং দৃশ্যে খোলামেলাভাবে নিজেকে মেলে ধরেছেন। এ নিয়েও তাকে নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ