,

ক্যানসার আক্রান্ত যুবক বিয়ে করলেন একটি পুতুলকে

news-image

সংবাদ সমগ্র.কম : অনেকের জীবনেই ছোটবেলায় পরিচিত এক খেলা ছিল পুতুলের বিয়ে দেওয়া। রীতিমতো আয়োজন করে বরপুতুল আর কনেপুতুলের বিয়ে দেওয়ার অভিজ্ঞতা বা এমন বিয়ে খাওয়ার স্মৃতি আমাদের সবার জীবনেই কমবেশি আছে। তবে পুতুলের সঙ্গে মানুষের বিয়ের ব্যাপারটি কি ভাবতে পারেন কোনো অবস্থায়? ইন্ডিয়া ডটকমে এমনই এক বিচিত্র (সে সঙ্গে দুঃখজনক?) বিয়ের খবর জানা গেছে। ক্যানসার আক্রান্ত এক চীনা যুবক বিয়ে করেছেন একটি পুতুলকে!


এই বিয়েকে এখন পর্যন্ত ঘটে যাওয়া তাবত উদ্ভট বিয়ের মধ্যে ‘উদ্ভটতম’ বললে হয়তো ভুল হবে না। যুবকের নাম জানা যায়নি, তবে ‘বিয়ের ছবিগুলো’ অনলাইনে দেদার ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনাও হচ্ছে স্বাভাবিকভাবেই।


বিয়ের পাত্রী হিসেবে পুতুলকে বেছে নেওয়ার পেছনে যুবকের যুক্তি শুনলে অবাক হতে হয় বৈকি। তাঁর কথা, কিছুদিন পরই তিনি মারা যাবেন—এ বিষয়টি নিশ্চিত। একটি ক্রন্দনরত অসহায় বিধবা স্ত্রী রেখে যেতে ঘোর আপত্তি তাঁর। পুতুল তো আর কখনোই অসহায় হবে না বা কাঁদবেও না!


‘পুতুল’ বিয়ে করছেন বলে আয়োজনে কিন্তু কোনোরকম কমতি রাখেননি যুবক। নিজে যেমন বিয়ের ধোপদুরস্ত কোট-প্যান্ট চাপিয়েছেন, তেমনি ‘নববধূকেও’ বিয়ের গাউন, ব্রাইডাল মেকআপ সবকিছুতে সাজানোর পূর্ণাঙ্গ ব্যবস্থা করেছেন। ক্যানসার ধরা পড়ার পরই তিনি ঠিক করে ফেলেন যে কখনোই ‘স্ত্রী’কে কষ্ট আর হতাশার মধ্যে ফেলে রেখে যাবেন না। সে জন্যই এই পুতুল-কাণ্ড!


বিষয়টি নিয়ে অবশ্য অনলাইনে প্রতিক্রিয়া দুই ধরনেরই হয়েছে। অনেকে বিষয়টি দুঃখজনক বলছেন, আবার পুরো বিষয়টিকেই এক ধরনের প্রচারণামূলক ফন্দি হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ