,

আর্জেন্টিনাকে হতাশ করলো ব্রাজিল

news-image

নিয়মিত তিন তারকা ছিলেন না। আর্জেন্টিনার সাইড বেঞ্চের পরীক্ষা ছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। বুয়েন্স আইরেসের এই ম্যাচটি আগের দিন বৃষ্টিতে হয়নি। এদিন সমস্যা হলো না। ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার। কিন্তু প্রথমার্ধে আর্জেন্টিনার এমনই আধিপত্য থাকলো যে নেইমারকে সেভাবে খুঁজে পাওয়া গেলো না। প্রথমার্ধে এক গোলের লিড নেয় আর্জেন্টিনা। ইজেকুয়েল লাভেজ্জি করেন গোল। দ্বিতীয়ার্ধে সেই গোল ফেরৎ দেন লুকাস লিমা। এভাবেই বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার সাথে ১-১ গোলের ড্র করে ব্রাজিল।



স্বাগতিকরা গোলের কাছাকাছি গেছে। গোল করতে পারছিল না। লিওনেল মেসি, কুন আগুয়েরো ও কার্লোস তেভেজের অনুপস্থিতিতেও উজ্জীবীত ছিল আর্জেন্টিনা। তাদের গোলটি দলগত চেষ্টার ফষল। পিছিয়ে পড়ে চেষ্টার পর চেষ্টা করে যাওয়া ব্রাজিল শেষ পর্যন্ত সফল হয়েছে সমতা আনতে। তবে ম্যাচ শেষ হওয়ার কিছু আগে ডেভিড লুইজ দেখেছেন লাল কার্ড।



ছয় বছরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার এই প্রথম দেখা। শুরুটা উজ্জ্বল হয়েছে আর্জেন্টিনার। শুরুর পাঁচ মিনিটেই চমৎকার দুটি সুযোগ তৈরি করে তারা। ফাকুন্দো রনকাগলিয়া প্রথমে পরখ করে দেখেন ব্রাজিল গোলরক্ষক আলিসনকে। তার ক্রস ছিল। গঞ্জালো হিগুয়াইন সফল পরিণতি দিতে পারেননি। এরপর লুইজকে কাটিয়ে ঢুকে পড়েন আনহেল দি মারিয়া। নিচু শট ছিল গোলে।



আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। দূরপাল্লার শটে ওপর দিয়ে মেরেছেন এভার বেনেগা। রনকাগলিয়া আরেকবার পরীক্ষা করেছেন আলিসনকে। ৩৪ মিনিটের সময় লাভেজ্জি খেলার ধারার পক্ষেই গোল এনে দেন আর্জেন্টিনাকে। দি মারিয়া মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়েছেন। বক্সের বাইরে পেয়েছিলেন হিগুয়াইনকে। নাপোলি স্ট্রাইকার দেন লাভেজ্জিকে। লাভেজ্জি লক্ষ্যভেদ করেন।



এরপর ব্রাজিলের একমাত্র সুযোগটি এসেছিল সেট পিস থেকে। লুইজ হেড করেন। বল উড়ে যায় ক্রসবারের ওপর থেকে।



বিরতির পরও আর্জেন্টিনার আধিপত্য থাকে। একই বলে দুইবার চেষ্টা করেও বেনেগা ফল এনে দিতে পারেননি। ঘরোয়া ফুটবলে দারুণ ফর্মে থাকা নেইমার প্রথমার্ধে নিরবই ছিলেন। খেলা ঘণ্টার কাটায় পা রাখার আগেই সমতা আনে ব্রাজিল। দানি আলভেসের উড়িয়ে দেয়া বল হেড করেছিলেন দগলাস কস্তা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। সামনে ছিলেন লুকাস লিমা। তার ভলিতে সার্জিও রোমেরো হার মানেন। ৫৮ মিনিটে গোল পেয়ে উল্লাসে মাতে ব্রাজিল।



ব্রাজিলের এই গোলে খেলার গতি পাল্টায়। দুই দলের সামনেই আবার সমান সুযোগ আসে। হিগুয়াইন ও নেইমার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফিনিশিং হয়নি। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডেভিড লুইজ দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। শেষ বাঁশিতে অনেকটা স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে এখন আর্জেন্টিনা। পঞ্চম স্থানে ব্রাজিল। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ