,

বাংলাদেশে ডায়াবেটিকে আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ

news-image

বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিক আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৪ লাখ হলেও ২০৩৫ সাল নাগাদ তা ১ কোটি ৭০ লাখে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিক সচেতনতা ও চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে জাতীয় ডায়াবেটিক নীতিমালার বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা। অবশ্য ডায়াবেটিক রোগ প্রতিরোধে নীতিমালা প্রস্তুতের প্রক্রিয়া চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
স্নিগ্ধ রোদের আলো গাছের সবুজ পাতা ভেদ করে নেমে এসেছে মাটিতে। শহুরে কর্মচাঞ্চল্যে নিজেকে সঁপে দেয়ার আগেই প্রয়োজনীয় শরীরচর্চা সেরে নিচ্ছেন নগরবাসী। অধিকাংশই ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরই বেছে নিয়েছেন এই পথ।
দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। প্রতি বছর বাড়ছে প্রায় ১ লাখ রোগী। যাদের প্রায় অর্ধেকই জানেননা ডায়াবেটিকে আক্রান্তের বিষয়টি। নগরায়ন, খাদ্যাভাসের পরিবর্তনসহ নানা কারণ ডায়াবেটিক সৃষ্টির জন্য দায়ী, বলছেন এ চিকিৎসক। আর মহামারি আকারে ধেয়ে আসা এ রোগ প্রতিরোধে প্রস্তাবিত জাতীয় নীতিমালা, নানা জটিলতায় এখনো দেখেনি আলোর মুখ।
অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আইনি প্রক্রিয়া শেষে নীতিমালা বাস্তবায়ন করা হবে। ডায়াবেটিক নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত জীবন-যাপন, সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যয়াম ও কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিকজনিত জটিলতা এড়িয়ে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব।

 

 

-সময় টিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে