,

নতুন মিউজিক ভিডিওতে নায়লা নাঈম

news-image

‘ঐ আকাশ থেকে নেমে আসলো এক পরী…তার মধুর মতো এক মিষ্টি হাসি’। সেই মিষ্টি হাসি ছড়িয়ে কোক স্টুডিওর ৫ নম্বর ফ্লোর মাতালেন নায়লা নাইম ও অমৃতা। আর গানে গানে তাঁদের নাচালেন আশিক জামান ও আবিদ জামান।

খালিদ মাহমুদের পরিচালনা ও কোরিওগ্রাফিতে ‘মধুর মেয়ে’ শিরোনামে গানটির মিউজিক ভিডিওর শুটিং হলো শুক্রবার ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আশিক ও আবিদ। মিউজিক ভিডিওতে তাঁদের সঙ্গে মডেল হিসেবে ছিলেন নায়লা নাঈম ও অমৃতা খান।

বাংলাদেশি বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক আশিক ও আবিদ যমজ দুই ভাই। শৈশব থেকে তাদের বেড়ে ওঠা বেলজিয়ামেই। তবে নিজের ভিটেমাটির প্রেম টান অনুভব করেন সব সময়ই। তাই বাংলা গানকে ধারণ করেই পথ চলছেন এই দুই তরুণ শিল্পী। নিজেরাই গান লেখেন এবং সুর করেন।

গানটি সম্পর্কে আবিদ জামান বলেন, ‘আসলে বাংলাদেশের বাইরে অনেকের ধারণা যে আমাদের দেশে ভালো গান হয় না। সেটা ঠিক না। আমরা তাই সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। অনেক শ্রম দিয়েছি গানের পেছনে। আমি আমার ভাই আশিক ও সাব্বির মিলে একটি টিম করেছি স্মার্ট টুইস্ট নামে। একটি গানকে প্রেজেন্ট করার জন্য কোরিওগ্রাফির দিকেও মনোযোগ দিয়েছি। আশা করি ভালো একটি কাজ পাবে দর্শকরা।’

আশিক জামান বলেন, ‘আমরা দেশের বাইরে এটা জানাতে চাই যে এখানে ভালো কাজ হয়। ভবিষ্যতে আরো ভালো কাজের লক্ষ্য নিয়েই আমরা এগুচ্ছি।’  

মিউজিক ভিডিওটির পরিচালক খালিদ মাহমুদ বলেন, ‘কাজটা আমার জন্য বেশ ইন্টারেস্টিং। যাদের নিয়ে কাজ করছি এই মিউজিক ভিডিওর গায়ক এবং মেল পারফরমার তারা বাংলাদেশি হলেও বড় হয়েছে ইউরোপে। তারা বেশ পারদর্শী তাদের কাজের বিষয়ে। কাজটা মানসম্মত একটি কাজ হবে বলেই আমি আশা করছি। সেই সঙ্গে বলে রাখি আমাদের পুরো টিমটাই একটি পরিশ্রমী টিম। সে হিসেবে সবাই মিলে ভালো কিছু দাঁড়াবে বলেই আমি আশা রাখি।’

মিউজিক ভিডিওটির ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন মাহমুদ ইমন। ডিরেক্টর অব ফটোগ্রাফি বিশ্বজিত দত্ত। সহকারী কোরিওগ্রাফার ছিলেন জিমি মাহমুদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা