বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমায়ূনকে প্রয়াত বললে মানতে পারি না : শাওন

news-image

গাজীপুর প্রতিনিধি : উপন্যাসিক, চলচ্চিত্রকার, নাট্যকার হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, ‘আমি মানতেই পারি না যখন কোনো অনুষ্ঠানে বলা হয় আজ প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিন। সাহিত্যিক, চিত্রশিল্পী, কবি—এ ধরনের মহান মানুষ কখনো প্রয়াত হন না। আমি চাই না হুমায়ূন আহমেদের আগে প্রয়াত কথাটা বলা হোক।’ তিনি রাষ্ট্রীয়ভাবে হুমায়ূন আহমেদের জন্মদিন পালনের দাবি করেন।


গতকাল শুক্রবার গাজীপুরে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং জন্মদিনের কেক কেটে শাওন সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দুই ছেলে নিষাদ ও নিনিত তাঁর পাশে ছিল।


মেহের আফরোজ শাওন বলেন, ‘আমি প্রতিদিন যেভাবে ভাবি, আজকেও সেভাবেই ভাবছি। বিখ্যাত মানুষগুলোর ক্ষেত্রে যা হয়, জন্মদিন, মৃত্যুদিন, বিশেষ দিনগুলোতে খবরগুলো আমরা পাই। আমরা তাঁর খোঁজ করি, পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলি। পরিবারের লোকজন কিন্তু প্রতিটা মুহূর্তেই তাঁকে স্মরণ করে।’


শুক্রবার ছিল হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন। এই দিন নুহাশপল্লীতে তাঁর ম্যুরাল উন্মোচন করা হয়। এ সময় হুমায়ূন ভক্তরা ছাড়াও কণ্ঠশিল্পী এস আই টুটুল উপস্থিত ছিলেন।


১০ ফুট বাই সাত ফুট আকৃতির এ ম্যুরালটির নির্মাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অয়েল পেইন্টিং বিভাগ থেকে পাস করা কুমিল্লার হাফিজ উদ্দিন বাবু। ঢাকার শাহবাগ এলাকায় কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল, ধানমণ্ডিতে ভাষা সৈনিকদের ম্যুরাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ম্যুরাল, বঙ্গবন্ধুর ম্যুরাল, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর ম্যুরালও তিনি করেছেন বলে জানান বাবু।


এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৩৬০টি মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে নুহাশপল্লীতে হুমায়ূন আহমদের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।


আমাদের নেত্রকোনা প্রতিনিধি ভজন দাস জানান, হুমায়ূন আহমেদের নিজ গ্রাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কতুবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। এর মধ্যে রয়েছে কুতুবপুরে নিজ হাতে প্রতিষ্ঠিত স্বপ্নের স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এর চত্বরে হুমায়ূন বইমেলা। এ কর্মসূচির উদ্বোধন করেন লেখকের চাচা অলতাফুর রহমান ও কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।


ফরিদপুর থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিব দাস জানান, একটু ভিন্ন পরিসরে এতিমখানার শিশুদের নিয়ে পালন করা হয় হুমায়ূন আহমেদের জন্মদিন। সকালে টেপাখোলা সরকারি শিশু সদন শান্তিনিবাসে লেখককে নিয়ে প্রকাশিত সংবাদ, ছবি ও প্রবন্ধের প্রদর্শনী করা হয়।


আমাদের জামালপুর প্রতিনিধি শফিক জামান জানান, হুমায়ূন ভক্তরা দিনব্যাপী উৎসবের আয়োজন করে। এর অংশ হিসেবে সকালে বকুলতলা মোড় থেকে র‍্যালি হয়। পরে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক তারিকুল ফেরদৌস, ডা. এম এ তাহের, ফজলে রাব্বি সৌরভ, রিফাত ও আতিক।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান