,

টিআইবি জাতির স্বার্থে সত্য প্রতিবেদন প্রকাশ করে-এডভোকেট সুলতানা কামাল

news-image

আমিরজাদা চৌধুরী : টিআইবি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট সুলতানা কামাল বলেছেন, আমরা যখনই কোন প্রতিবেদন প্রকাশ করি সে প্রতিবেদন নিয়ে কেউ না কেউ আপত্তি করে,প্রতিক্রিয়া দেখায়। তবে এ নিয়ে আমরা চিন্তিত নয়। যত বাধাই আসুকনা কেন জাতির স্বার্থে, দেশের স্বার্থে জনগনের প্রতিষ্ঠান যেগুলো সেগুলো যেন সুষ্টভাবে পরিচালিত হয় সেজন্যই টিআইবি সঠিক তথ্য তুলে ধরতে কাজ করে যাবে। তিনি আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধলেশ্বরে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাম্প্রতিক প্রকাশিত টিআইবির প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি এড. আকসির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, জেলা রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। পরে প্রধান অতিথি সীমান্তবর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।IMG_1529


 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল