বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজনায় ভরা ম্যাচে নিরুত্তাপ ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : মেসি, আগুয়েরো ও তেভেজবিহীন ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক বনে যেতে পারতেন লাভেজ্জি। ম্যাচের ৩৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তাঁর বুনো উল্লাসটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারতেন। কিন্তু তা হতে দিলেন না লুকাস লিমা। দ্বিতীয়ার্ধে চমৎকার গোল করে সমতায় ফেরান ব্রাজিলকে। আর এতেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা-ব্রাজিলকে।

 

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ঠাসা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদুর্গে আঘাত করে বল জালে জড়াতে মরিয়া ছিল দুই দলই।  

 

ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ডি মারিয়া, লাভেজ্জি, রোহোদের মুহুর্মুহু আক্রমণে সন্ত্রস্ত হয়ে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। প্রথমার্ধে সেটার সুফলও পায় আর্জেন্টিনা। কিন্তু সেটা স্থায়ী হয়নি শেষ পর্যন্ত।

 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে। এ সময়টাতে সুবিধা পায় ব্রাজিল। এক গোল শোধ করে ম্যাচটাকে নিষ্পত্তি করতে দেয়নি দলটি। এতে বিশ্বকাপ বাছাইপর্বে সাফল্য না পাওয়ার হতাশা আরো বেড়ে গেল আর্জেন্টিনার।

 

নিজেদের প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের সূচনাটা ভালো হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার। দ্বিতীয় ম্যাচ জিতে ব্রাজিল অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছে। কিন্তু আর্জেন্টিনা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ড্র করায় এখন আরো অস্বস্তিতে পড়ল।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা