,

যুবরাজের দাম ৭ কোটি রুপি! (ডিভিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক: এই ষাঁড়টির দাম ভারতীয় মুদ্রায় ৭ কোটি রুপিরও (বাংলাদেশী টাকায় এক কোটি ১৮ লাখ, ১ রুপি=১.১৮ টাকা হিসাবে) বেশি। ভারতের হায়দরাবাদের এক উৎসবে এই ষাড়টিই এখন সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
যুবরাজ নামের এই ষাড়টির মালিক কর্মবীর ৭ কোটি রুপিতেও ষাঁড়টি বিক্রি করতে রাজি হননি। তার মতে এর দাম আরো বেশি। যে ষাড় থেকে তিনি বছরে ৮০ লাখ থেকে এক কোটি রুপি আয় করেন, সেটির দাম এত কম হতে পারে না।
৬.৫ ফুট লম্বা ও ১,৬০০ কেজি ওজনের ষাড়টি ‘মুরাহ’ সঙ্কর। প্রাণিটি প্রায় ৫ মিলিলিটার বীর্য উৎপাদন করতে পারে। তরল করা বীর্য প্রতি ০.২৫ মিলিলিটার বিক্রি হয় এক হাজার রুপিতে।


তবে এর পেছনে খরচও কম হয় না। প্রতিদিন একে ১০০ আপেল, ২০ লিটার দুধ, ১৫ কেজি শস্য, শুকনা ফল খাওয়াতে হয়। তাছাড়া দিনে দুইবার তাকে তেল মালিশ করতে হয়। কয়েকবার তাকে হাটাতে নিয়ে যেতে হয়। মাসে চারবার পশম কেটে দিতে হয়।


এটির পরিচর্যায় রয়েছে ১০ জন। মালিক কর্মবীর জানান, যুবরাজের পেছনে তার দিনে ৩০০০-৩৫০০ রুপি খরচ হয়। আমি একে আমার ছেলের মতো দেখি। তিনি প্রাণীটিকে সদর মেলা থেকে কিনেছিলেন।

 

https://www.youtube.com/watch?v=uco3MvaEL6A

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে