,

বেঙ্গালোরে এক নারীকে দলবেঁধে ধর্ষণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেঙ্গালোরের কর্ণটাকা স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশানে ভর্তি হতে আসা এক নারীকে বেঙ্গালোরের কুবন পার্কে গত বুধবার রাতে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। ধর্ষিত নারীর বয়স ৩০ বছর। তিনি বেঙ্গালোরের পাশের জেলা তুমকুর অধিবাসী। 

বেঙ্গালোরের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, ধর্ষিত নারীটি পার্কের ভেতরে অবস্থিত টেনিস ক্লাবে ভর্তি হতে আসেন কিন্তু ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় তাকে পরদিন আসতে বলা হয়। 

রাত প্রায় ৯ টার দিকে পার্কের দুইজন নিরাপত্তা রক্ষী নারীটিকে দেখতে পায় ক্লাবের পাশে এবং তার সাথে কথা বলতে শুরু করে। রক্ষীরা তাকে রাস্তা দেখানোর কথা বলে তার সাথে সাথে হাঁটতে থাকে এবং একপর্যায়ে পার্কের একটা নিরব জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পরে রক্ষীরা তার দেহ রাস্তার পাশে ফেলে রেখে যায়। 

পরবর্তীতে টহল পুলিশের দুইজন সদস্য নারীটিকে খুঁজে পায় এবং তার কাছ থেকেই এই ধর্ষণের কথা জানতে পারে। নিরাপত্তারক্ষী দুইজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।  

এই ধরনের ঘটনা বিগত দুই মাসে বেঙ্গালোরের আশেপাশে এটা নিয়ে তিনবার ঘটলো। গত ৫'ই অক্টোবর একজন নারীকে ড্রাইভার এবং মেথররা মিলে একটা মিনি ভ্যানের পেছনে ধর্ষণ করে, তার এক সপ্তাহ আগে আরেক তরুণীকে চলন্ত মিনি বাসে ধর্ষণ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ