,

টি-টোয়োন্টি জয়ের মিশন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ৩-০তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার টি২০ সিরিজের অপেক্ষা। দাপট ধরে রেখে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও জিততে চান মাশরাফি বিন মর্তুজার দল। দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  বিকেল ৫টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও গাজী টেলিভিশন।

দুই ম্যাচের এই সিরিজ দিয়ে দুই দলই আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেয়ার চিন্তা করছে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফির চিন্তা, টিম কম্বিনেশন ঠিক করা। যদিও এই সিরিজে নেই সৌম্য সরকার ও সাকিব আল হাসান। তাদের পরিবর্তে যারা দলে আসবেন, তারাও নিজেদের প্রমাণ করার সযোগ পাচ্ছেন। টি২০ বিশ্বকাপ এখনও প্রায় চার মাস দেরি থাকলেও এটাই গুছিয়ে নেয়ার ভালো সময় বলে মনে করেন মাশরাফি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে কোনো ম্যাচেই প্রতিযোগিতার সুযোগ দেয়নি স্বাগতিকরা। দাপটের সঙ্গে জিতে নিয়েছে সিরিজের সবগুলো ম্যাচ। সেই হিসেবে টি২০তেও এগিয়ে টাইগাররা। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ প্রত্যাশিতভাবে ভালো দল হয়ে উঠতে পারেনি। তার ওপর টি২০তে বড় দল বা ছোট দলকে আলাদা করা কঠিন। পুরো বছরটা বাংলাদেশ যেভাবে খেলছে, তাতে জিম্বাবুয়ে তো বাংলাদেশের কাছে ছোট দলই।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে মাত্র তিনটি টি২০ ম্যাচ। এর দুটিতে জিতেছে, হার এক ম্যাচে। বাংলাদেশ টি২০তে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে জিতেছে মাত্র ১২টিতে। র‌্যাংকিংয়ে আফগানিস্তানেরও নীচে বাংলাদেশ, ১০ম স্থানে। এখন এই ফরম্যাটের সিরিজে জিম্বাবুয়েকে দাপটের সঙ্গে হারিয়ে টি২০ বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে রাখতে চায় বাংলাদেশ।

শেষ ওয়ানডে ম্যাচের দল নিয়েই শুক্রবার মাঠে নামতে পারে স্বাগতিকরা। সে ক্ষেত্রে এনামুল হক, জুবায়ের হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে একাদশের বাইরেই থাকতে হতে পারে। বৃহস্পতিবার এ বিষয়ে মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে দুটো টি২০ ম্যাচই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারওপর টি২০ হচ্ছে ভিন্ন ফরম্যাটের এক খেলা। এখানে ছোট বা বড় দল বলেও কিছু নেই। তবে দুই ম্যাচের এই টি২০ সিরিজে আমরা আমাদের দলের সেরা একটা কম্বিনেশন ঠিক করে ফেলতে চাই।’

টি২০ পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। সংক্ষিপ্ততম ফরম্যাটের ম্যাচে দু’দল মুখোমুখি হয়েছে মোট তিনবার। এরমধ্যে ২টি জয় বাংলাদেশের। বাকিটি জিম্বাবুয়ের। আবার টি২০ র‌্যাংকিয়েও বাংলাদেশের বেশ পেছনে রয়েছে সফরকারীরা। তাদের অবস্থান ১৪তম।

অপরদিকে টানা তিন ম্যাচে হারের পরও নিজেদের আত্মবিশ্বাসী দল হিসেবে দেখছেন সফরকারী দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা। ওয়ানডে সিরিজকে অতীতের খাতায় ফেলে দিয়ে দুই ম্যাচের টি২০ সিরিজ নিয়েই ভাবছেন তারা। এ প্রসঙ্গে অতিথি দলের অধিনায়ক চিগুম্বুরা বলেন, ‘ওয়ানডে সিরিজ এখন অতীত। এটা নিয়ে আর বলার কিছু নেই। আমাদের দৃষ্টি শুক্রবারের ম্যাচে। প্রথম টি২০ ম্যাচে ভালো খেলাটাই এখন আমাদের নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি  বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ