,

‘গরুর মাংস খেলে রোগ সারে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতে গরুর মাংস নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন প্রখ্যাত বিজ্ঞানী পি এম ভার্গব। প্রেসিডেন্ট  প্রণব মুখোপাধ্যায়কে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, ভারতের প্রাচীন গ্রন্থে গরুর গোশত খাওয়ার ওপর কোনো বিধি-নিষেধের কথা নেই। বরং আয়ুর্বেদে আচার্য চরক তার সংহিতায় কয়েকটি রোগের চিকিৎসার জন্য গরুর গোশত খাওয়ার পরামর্শ দিয়েছেন।
 
চিঠিটি গত ৬ নভেম্বর লেখা হয়েছিল। বুধবার এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।
 
সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির প্রতিষ্ঠাতা  পরিচালক  ৮৭ বছর বয়সী বিজ্ঞানী পুস্প মিত্র ভার্গব ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে গত মাসে ‘পদ্মভূষণ’ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।
 
বিজ্ঞানী ভার্গব চরক সংহিতা উদ্ধৃত করে বলেছেন, গরুর মাংস অত্যাধিক পরিশ্রমজনিত, আবহাওয়া পরিবর্তনজনিত অসুখে, অনিয়মিত জ্বর, শুকনো কাশি, বায়ু ইত্যাদি বিকারজনিত অসুখের জন্য উপকারী।
 
উত্তর প্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়ার গুজব রটিয়ে মুহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা  প্রসঙ্গে ভার্গব বলেন, ‘ এ ঘটনার নেপথ্যে বিজেপির বিশৃঙ্খল অংশের হাত থাকতে পারে।’
 
তিনি বলেন, ‘ আমরা কী খেতে পারব…কী পরব অথবা কাকে ভালবাসবো তার ওপর নিয়ন্ত্রণ করতে চায় বিজেপি।’
 
তিনি  আরো বলেন, ‘  আমি একজন পেশাদার বিজ্ঞানী, আমার ৬৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। স্বাধীনতার পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিজ্ঞান নিয়ে অনেকবার আলাপ আলোচনা করেছি। আমার মনে হয় বর্তমান সরকার সবচেয়ে কম বুদ্ধিমান এবং বিজ্ঞানের বিষয়ে তারা খুবই কম চিন্তা করে থাকে।’ 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা