,

বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা আজ

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বগুড়ায় যাচ্ছেন। সেখানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়া সেনানিবাসে পৌঁছাবেন এবং ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বেলা আড়াইটায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সভাস্থলে ডিজিটাল ইলেকট্রোনিক্স বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী ৭৬৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ৩৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ৩৪৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ৪২১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৫টির ভিত্তিফলক স্থাপন করবেন।


এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বগুড়ায় এখন সাজ সাজ রব। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে বগুড়া শহর। বগুড়ার প্রবেশপথ চাঁন্দাইকোনা থেকে বগুড়া শহর পর্যন্ত ৪০ কিলোমিটার মহাসড়কের ধাপে ধাপে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বড় বড় তোরণ স্থাপন করা হয়েছে। শহরের প্রবেশদ্বার বনানী থেকে জনসভাস্থল আলতাফুন্নেচ্ছা খেলার মাঠ পর্যন্ত সাজানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা