,

রিয়াদের ‘ভুল রান আউট’ নিয়ে রুদ্ধশ্বাস নাটকীয়তা!

news-image

দূর্ভাগ্যে মোড়া সৌভাগ্য মনে হয় একেই বলে! ৪৫তম ওভারের শেষ বলে মাশরাফির সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন রিয়াদ। হঠাতই তাকে মাঠ ছাড়তে মানা করলেন রিজার্ভ আম্পায়ার। এরপর ভিডিও রিপ্লেতে দেখা গেল সিকান্দার রাজার থ্রো উইকেটে লাগার আগেই বেল ফেলে দিয়েছিলেন কিপার চাকাভা। নট আউটের সিদ্ধান্ত জানালেন তৃতীয় আম্পায়ার। ক্রিজে ফিরে আসলেন রিয়াদ! ছবিঃ আউট ভেবে প্যাভিলিয়নের পথে রওনা দিয়েছেন রিয়াদ নাটকের এখানেই শেষ নয়। জিম্বাবুয়ের খেলোয়াড়দের দাবি পরবর্তীতে নিয়ম মেনে স্ট্যাম্প মাটি থেকে তুলে ফেলে আবারো রিয়াদকে রান আউট করেছিলেন তারা। কিন্তু তার আগেই অনফিল্ড আম্পায়ার রান আউটের সিদ্ধান্ত দিয়ে দেওয়ায় ততক্ষণে বলটি ডেড হয়ে যাওয়ায় ধোপে টেকেনি তাদের দাবি, বেঁচে যান রিয়াদ। ছবিঃ আম্পায়ারদের আলোচনায় যোগ দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা কিন্তু এমন সিদ্ধান্ত যেন কোনভাবেই মানতে পারছিলেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। মাঠের মাঝখানে জড়ো হয়ে নিজেদের মাঝে অনেকক্ষণ ক্ষুব্ধ আলোচনা করলেন তারা। আম্পায়ার আলিম দার ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বার বার তাদের বোঝানোর চেষ্টা করলেন। এরপর এগিয়ে গেলেন অধিনায়ক মাশরাফিও। শেষ পর্যন্ত রাজি করানো গেল জিম্বাবুইয়ান অধিনায়ক চিগুম্বুরাকে। আবারো বোলিং শুরু করলো জিম্বাবুয়ে দল। শেষ হলো রুদ্ধশ্বাস নাটকীয়তার। ছবিঃ আম্পায়ার আলীম দার ও শরফুদ্দৌলা রান আউটের সিদ্ধান্তটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন এরপরেও ধারাভাষ্য কক্ষে এই সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে যুক্তি-পাল্টা যুক্তি। তবে শেষ পর্যন্ত সে বেঁচে গেলেও ইনিংসের এক বল বাকি থাকতে রান আউট হয়েই প্যাভিলিয়নে ফেরেন রিয়াদ। তার আগে খেলেন ৪০ বলে ৫২ রানের মহাগুরূত্বপূর্ণ ইনিংস, যার বদৌলতে ৫০ ওভার শেষে ২৭৬/৯ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়াদ বলেন, 'আমি নিজেও বুঝিনি সিদ্ধান্তটি নিয়ে আসলে কি হয়েছে। তবে দিনশেষে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আর আমি তার প্রতিই শ্রদ্ধাশীল।' 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে