,

ব্রাহ্মণবাড়িয়ার শুঁটকি খ্যাতি বিশ্বজুড়ে

news-image

আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর পাড়ের শুঁটকির খ্যাতি এখন বিশ্বজুড়ে। কোনো প্রকার অস্বাস্থ্যকর উপাদান মেশানো ছাড়া ফরমালিনমুক্ত দেশি প্রজাতির মাছ থেকে এ শুঁটকি উৎপাদন করায় এর স্বাদ হয় আলাদা। তাই এই শুঁটকির সুনাম রয়েছে দেশ-বিদেশে। 

নদী থেকে মাছ ধরে এনে রোদে শুকিয়ে তৈরি করা হয় সুস্বাদু এ শুঁটকি। এখানকার শুঁটকি দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে ভারত, নেপাল, সৌদি আরব, আমেরিকা ও লন্ডনসহ কয়েকটি দেশে রপ্তানি করা হয়। আর এ থেকে বছরে প্রায় শত কোটি টাকা আয় করছেন এখানকার শুঁটকি ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালপুরে মেঘনা নদীর পাড়ে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি তৈরির কাজ। তাই নদীর পাড়ে শত শত ডাঙ্গি তৈরি করা হয়েছে। আর এসব ডাঙ্গিতে চলছে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ। এখানে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে কাজ করছে প্রায় এক হাজার নারী-পুরুষ। প্রতিদিন সকল থেকে বিকেল পর্যন্ত নিরলস কাজ করছেন তারা। তবে অর্থের অভাবে এ ব্যবসাকে ধরে রাখতে পারছেন না অনেক ব্যবসায়ী।

লালপুরের শুঁটকি প্রক্রিয়াজাতকারী মো. খলিলুর রহমান বলেন, ‘প্রতিদিন আমার এখানে প্রায় ১০০ ডাঙ্গিতে শুঁটকি উৎপাদনের কাজ করে শ্রমিকরা। তাদের বেতন দিয়ে চালাতে খুব কষ্ট হচ্ছে । কারণ এখন পুরোদমে শুঁটকি উৎপাদন শুরু হয়েছে। হাতের টাকাও শেষ হয়ে আসছে। ব্যাংক থেকে কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় এ সমস্যা আরও বেড়েছে।


 

শুঁটকি ব্যবসায়ী খায়ের মিয়া বাংলামেইলকে বলেন, ‘পুঁজির অভাবে আমরা এখন আর আগের মতো ব্যবসা করতে পারছি না। আগে মাছের দাম কম ছিল। দিন দিন মাছের দাম যেমন বাড়ছে তেমনি শ্রমিকের মজুরিও বাড়ছে। এখন আর অল্প টাকায় এই ব্যবসা চালনো সম্ভব না। তাই অনেকেই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।’

কম সুদ ও জামানতবিহীন ব্যাংক ঋণ দেয়া হলে শুঁটকি উৎপাদন দ্বিগুণ এবং প্রান্তিক শুটকি প্রক্রিয়াজাতকারীদের ভাগ্যের পরিবর্তন আসবে বলে মনে করছেন এখানকার শুঁটকি ব্যবসায়ীরা। তাই সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোরশেদ মাস্টার জানান, পুঁজির অভাবে প্রান্তিক শুঁটকি প্রক্রিয়াজাতকারীরা তাদের ন্যায্যমূল্য পায়না। সরকার শুঁটকি উৎপাদনকারীদের ব্যাংক ঋণ দিয়ে সহযোগিতা করলে তাদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি শুঁটকি উৎপাদন দ্বিগুণ হবে।

অগ্রণী ব্যাংক লালপুর শাখার ম্যানেজার মো. ছাখিউর রহমান জানান, ব্যাংক নিয়ম অনুযায়ী শুঁটকি ব্যবসায়ীদের এসএমই ঋণ প্রদান করছে। তবে জামানতবিহীন কিংবা সহজ শর্তে ঋণের কোনো নির্দেশনা তাদের কাছে নেই।

 

 

বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা